ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্যানেলের পাশ থেকে মাইন সদৃশ বোমা উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৮:১০ পিএম

ক্যানেলের পাশ থেকে মাইন সদৃশ বোমা উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেল বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইন সদৃশ বোমা পড়ে থাকতে দেখতে পায়। পরে শিশুরা আশেপাশের লোকজনকে জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইন সদৃশ বোমা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে তারা এসে এটি নিষ্ক্রিয় করবে। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!