ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, সিন্ডিকেট ও হামলার অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৬, ০৩:৫৭ পিএম

গুরুদাসপুরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, সিন্ডিকেট ও হামলার অভিযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র 'চলনবিল ফিলিং স্টেশন'-এ জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তারা চলে গেলেই একটি অসাধু সিন্ডিকেট বেপরোয়া হয়ে ওঠে।

সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন এই পাম্পে তেলপ্রত্যাশী মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যায়। 

অভিযোগ ওঠে, সিরিয়াল অমান্য করে কিছু অসাধু ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জারে অকটেন সংগ্রহ করতে থাকে। সাধারণ বাইকাররা এতে বাধা দিলে ওই চক্রটি লাঠি ও লোহার পাইপ নিয়ে হামলার চেষ্টা চালায়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের আগে থেকেই পাম্পটিতে তেলের সংকট প্রকট হয়েছে। পার্শ্ববর্তী তাড়াশ, চাটমোহর ও উল্লাপাড়া উপজেলার বাইকাররা ফুয়েল কার্ডের সীমাবদ্ধতার কারণে এখানে ভিড় করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই সুযোগে একটি চক্র ড্রামে করে তেল সরিয়ে চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

চলনবিল ফিলিং স্টেশনের মালিক মো. খবিরউদ্দিন জানান, বর্তমানে আগের চেয়ে দ্বিগুণ তেল বিক্রি হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও তেলের এই বিপুল চাহিদা ও বণ্টন প্রক্রিয়া নিয়ে তারা হিমশিম খাচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এ বিষয়ে বলেন, “জেলাসহ গুরুদাসপুরে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ রয়েছে। কেউ যদি অবৈধ মজুত বা কালোবাজারির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মজুতদারদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থা ও প্রশাসন তদন্ত শুরু করেছে।”

সাধারণ গ্রাহকরা এই নৈরাজ্য বন্ধে পাম্প এলাকায় সার্বক্ষণিক পুলিশি পাহারা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!