ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলতি বছরই সাকিবকে বিয়ে করছেন চিত্রনায়িকা ববি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ২০, ২০২২, ১২:০৯ পিএম

চলতি বছরই সাকিবকে বিয়ে করছেন চিত্রনায়িকা ববি!

প্রযোজক সাকিব সনেটের সঙ্গে বিয়ে করছেন ঢাকাই ছবির নায়িকা ববি। গেলো বৃহস্পতিবার ববির জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর ও সনেটের প্রেম।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে ববিকে নিয়ে ফেসবুকে সনেট একটি স্ট্যাটাস দেন। যে পোস্টেই ছিল তাঁদের সম্পর্কের ইঙ্গিত। পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হলে ববি ও সনেট দুইজনই সম্পর্কের কথা স্বীকার করেছেন।  

সনেট ফেসবুকে লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’ এই পোস্ট দেখেই অনেক ভক্ত তাঁদের সম্পর্কের বিষয়টি আন্দাজ করেন। কেউ মন্তব্য করেন, এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কেউ আবার ধরে নেন, তাঁদের বিয়েও হয়ে গেছে।

সনেটের ফেসবুক পোস্ট নিয়ে ববির কাছে জানতে চাইলে তিনি জানান, সনেটের স্ট্যাটাস দেখে তিনি অবাক হয়েছেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এভাবে যে স্ট্যাটাস দেবে, বুঝিনি।  

বিষয়টি পরিষ্কার করলেন ববি। এ নায়িকা জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা। আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’ দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

এআই 

Link copied!