ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: আবেদনপত্রের আহ্বান

বিনোদন ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ১২:২০ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: আবেদনপত্রের আহ্বান

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদানের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ঢাকার সার্কিট হাউস রোডে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে গত সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। 

জুরি বোর্ডের সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

এতে বলা হয়, মোট ২৮টি ক্যাটাগরিতে প্রদত্ত এ পুরস্কারের জন্য কেবল বাংলাদেশি নাগরিকরাই বিবেচিত হবেন। আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে। 

যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে, তবে যৌথ প্রযোজনা চলচ্চিত্রের বিদেশি শিল্পী এবং কলা-কুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সেন্সর সনদপত্র প্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে তা ২০২১ সালে সেন্সর সনদপত্র প্রাপ্ত হতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম বা ছক বিনামূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।

অংশগ্রহণকারী প্রযোজকরা তাদের নিজ নিজ চলচ্চিত্রের একটি উন্নতমানের ডিভিডি/পেনড্রাইভ এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলা-কুশলীদের নাম, প্রত্যেকের ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানা, টেলিফোন, মোবাইল নম্বর, ই-মেইলসহ জীবন-বৃত্তান্ত (বাংলায়), চলচ্চিত্রের কাহিনি সংক্ষেপ, শিল্পী ও কলাকুশলী তালিকা এবং গানের কথা সংবলিত ১৫ সেট ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড ও সদস্য-সচিব, জুরি বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১, তথ্য ভবন (১৪ তলা), ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, অভিনেত্রী সুজাতা আজিম, অভিনেতা জাহিদ হাসান, সংগীতশিল্পী নকিব খান, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক রিফফাত ফেরদৌস, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ অংশগ্রহণ করেন।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!