ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এখন যা দেখছি, অত্যন্ত নোংরামি: ডিপজল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৯, ২০২২, ০৭:৪১ পিএম

এখন যা দেখছি, অত্যন্ত নোংরামি: ডিপজল

বর্তমান সময়ে শিল্পীদের মধ্যে কাদা ছোড়াছুড়ির প্রবণতা বেশি। বিভিন্ন ইস্যুতে একে অন্যকে আক্রমণ করে কথা বলতেও ছাড়েন না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তাদের অন্তর্বর্তী কোন্দল প্রকাশ্যে আসা মুহূর্তের ব্যপার! ফলে বিভিন্ন মহলে শিল্পীরা হাস্যরসে পরিণত হচ্ছেন! বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না বর্ষীয়ান অভিনেতা ডিপজল।

ফেসবুক লাইভে এসে তিনি জানান, এখন যা হচ্ছে এসব নোংরামি। এগুলো বন্ধ করেন। সবার সভা সমিতি কাছে। সেখানে অভিযোগ করেন। আগে দেখেন, তারা কি ব্যবস্থা নেয়।

ডিপজল বলেন, ‘আমাদের মধ্যে কিছু কিছু লোক ফিল্ম নিয়ে হট্টগোল সৃষ্টি করছে। কিছু হলেই ক্যামেরার সামনে চলে আসছে, এগুলো ঠিক না। এগুলো এড়িয়ে যান। প্রত্যেকে নিজ নিজ সমিতিতে বিচার দিন। সেটা না করে হুটহাট ফেসবুক লাইভে সব বলে দিচ্ছেন, কেন? যে যেটা পারছে মুখ খুলে বলে দিচ্ছে। আমাদের বিষয়টা একটু গোপনীয় রাখেন। এটা হয় নাই কোন সময়? এখন যা দেখছি, অত্যন্ত নোংরামি। এই নোংরামিগুলো বন্ধ করে ভালো পরিবেশ করার চেষ্টা করেন। আমাদের ইজ্জত যাতে বাঁচে, এটুকু রাখার চেষ্টা করেন। কিছু হইলেই সংবাদ সম্মেলন করেন, কেন? এটা ঠিক না।’

এই অভিনেতা আরও বলেন, ‘আগে একদিনে দুই শিফটে ৪-৫টা ছবির কাজ করেছি। সেই দিনগুলোর সঙ্গে এখনকার দিনের অনেক পার্থক্য। তবে সামনে ভালো দিন আসবে। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে, আমাদের আগ্রহও বাড়বে।’

ডিপজল জানান, ‘প্রচণ্ড গরমে কাজ করতে পারছি না। একটু ঠাণ্ডা পড়লেই কাজ শুরু করব। আমার কিছু ছবির কাজ শেষ হয়েছে, এখন সেন্সরে যাবে। আপনাদের ভালোবাসা থাকলে ছবি বানানোর আগ্রহ বাড়বে। সবাই ভালো ছবি বানাচ্ছে। আপনারা সবার ছবি দেখেন। কাজে সাফল্য না পেলে, কাজের মন-মানসিকতা থাকে না। আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও ভালো ভালো ছবি উপহার দেব।’

তিনি যোগ করেন, ‘যেহেতু একটা জিনিসই শিখেছি, ফিল্ম। এটা নিয়েই আপনাদের পাশে থাকতে চাই। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সিনেমা হলের কাজ শুরু করবো। পাঁচটি সিনেপ্লেক্স বানানোর পরিকল্পনা নিয়েছি। কম বাজেটের সিনেমা হলই বানাবো, যাতে সব শ্রেণির দর্শকরা সিনেমা উপভোগ করতে পারে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করবো। বাম চোখে একটু কম দেখি। তিন মাস পর পর শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবার চার মাস হয়ে গেলো, যেতে পারছি না। আগামী মাসের ১৫ তারিখে যাওয়ার ইচ্ছা আছে। হাতের কাজগুলো শেষ করেই যাব, ইনশাআল্লাহ।’

এবি

Link copied!