ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২২, ০২:০২ পিএম

দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’

এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরান’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। 

বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন,‘আমরা একটা পরিচ্ছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। 

এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে। ’

গত ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমাটি। সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই সিনেমাটি চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় পরান ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘ পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী। ’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। 

দেবী সিনেমার পর পরান সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে। 

পরান সিনেমার এমন সফলতায় দারুন খুশি ছবির কলাকুশলীরা। ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

 

টিএইচ

Link copied!