ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাকিবের বাসায় অপু, লিখলেন ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত’

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০২:২০ পিএম

শাকিবের বাসায় অপু, লিখলেন ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত’

গত মঙ্গলবার ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। ৬ বছর পূর্ণ হল জয়ের। 

বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দেন বাবা শাকিব খান। তিনি লিখেছেন, একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা শো অফ করে না, দেখিয়ে দেয়।

জয়কে নিয়ে সাকিবের স্ট্যাটাস দেওয়ার পরেই বেবি বাম্পের স্পষ্ট ছবি পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।

বুবলীর ছবিসহ এমন স্ট্যাটাস যেনো বুমেরাং হয়ে উঠে শাকিব খানের জন্য। দিনভর চলে এ নিয়ে চর্চা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেন বুবলী। বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। 

আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।

দিনভর এ ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মোড় ঘুরিয়ে দেন অপু বিশ্বাস। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। 

ক্যাপশনে লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যে ছবিতে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

সূত্রের খবর, শাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের এবারের জন্মদিন পালন করেছেন তারা। এ সময় শাকিবের বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

টিএইচ

Link copied!