ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ থেকে মাহফুজ বুবলীর ‘প্রহেলিকা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২, ২০২২, ০১:৩৮ এএম

আজ থেকে মাহফুজ বুবলীর ‘প্রহেলিকা’

গুণী নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় আজ থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। তারা যে পর্দায় জুটি হয়ে আসছেন, তা গেল এপ্রিলেই ঘোষণা আসে।

এর মাঝে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়ে চয়নিকা চৌধুরীর অনেক সময় পেরিয়ে গেছে। গত সপ্তাহে চয়নিকা চৌধুরী নিজে লোকেশন ঘুরে এসে নিশ্চিত করেছেন যে, সিলেটের লোকেশনেই শুটিং সম্পন্ন হবে। সে অনুযায়ী গতকালই সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন চয়নিকা চৌধুরী ও তার পুরো টিম। যাত্রা শুরু করে ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন,‘ স্বপ্ন হলো সত্যি, যাই তাহলে, প্রার্থনায় রাখবেন।’

মাহফুজ আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সকালেই তিনি সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। মাহফুজ আহমেদ বলেন, ‘টানা দুই সপ্তাহ সিলেটে শুটিং করব।’ 

প্রহেলিকা সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলী জুটির ব্যাপারে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, তিনি মাহফুজকে তার প্রথম সিনেমায় নিতে চেয়েছিলেন; কিন্তু নেয়া হয়নি। এবার সেই সুযোগ হয়েছে।

আর বুবলীকে নিয়েছেন; কারণ এ সিনেমায় তাকে খুব ভালো মানাবে। প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ।

সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিনখানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর তার সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল আরও আগে, ২০১৫ সালে। মাহফুজ আহমেদের কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি পূর্ণিমা পত্রিকার বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন।

১৯৮৯ সালে বিটিভির ধারাবাহিক ‘কোন কাননের ফুল’-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর হুমায়ূন আহমেদের কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক।

এরপর দুই দুয়ারী, জয়যাত্রা, মেঘের পরে মেঘ, লাল সবুজ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। উল্লেখ্য, চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ ও পরীমণি’সহ আরো অনেকে।

সিনেমাটি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে। তবে প্রহলিকা’ নিয়ে চয়নিকা চৌধুরীর স্বপ্ন আরো অনেক বেশি। তার সেই স্বপ্ন পূরণে তার প্রহেলিকা’ টিম পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবে, এটাই বিশ্বাস করেন তিনি। প্রহেলিকা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পান্থ শাহরিয়ারের গল্পে নতুন এক মাহফুজ ও বুবলী’কে খোঁজে পাবেন দর্শক, এমনটাই প্রত্যাশা চয়নিকা চৌধুরীর।

Link copied!