ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে গীতিকার বিশাল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৮, ২০২২, ০১:১৭ এএম

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে গীতিকার বিশাল

সড়ক দুর্ঘটনায় নিহত হলেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় মোটরসাইকেলযোগে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছেন তার কর্মস্থল জি নিউজ-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা।

তিনি বলেন, ‘বিশাল পরশু বিকালে এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। এক দিনের ছুটি নিয়ে আজীবনের ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।’

এদিকে ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন জানান, ‘এক বন্ধুর মোটরসাইকেলে সকালে ঢাকায় রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাসস্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বিশালের শেষ ফেসবুক পোস্ট গ্রামে বন্ধুদের সঙ্গে গত রোববার রাতের। লিখেছিলেন, ‘নদীর ধারে হাঁসভোজন’।

গত রোববার দিনে প্রকাশ করেছেন বিলে মাছ ধরার ছবি, স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডা। পোস্টগুলো মনে করিয়ে দেয়, তিনি সম্ভবত বিদায় নিতেই গিয়েছিলেন জন্মগ্রামে!

ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশকটি গণমাধ্যমে কাজ করেছেন সাত-আট বছর ধরে। একই সময়ে তিনি অনেক গান লিখেছেন এবং সুর করেছেন। বিশালের এই অকাল প্রস্থানে গভীর শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ।

Link copied!