ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টয়ার প্রশ্ন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২২, ০১:১১ এএম

টয়ার প্রশ্ন

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ ফুটবল ঘিরে নাটক নির্মাণ হচ্ছে। নির্মাতা কাজল আরেফিন অমি ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ইতোমধ্যে নির্মাণ করেছেন ‘ব্যাচেলরস ফুটবল’।  যা আগামী ২১ নভেম্বর উন্মুক্ত করা হবে। তবে এ ব্যাপারে একমত নন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।শুধু ব্রাজিল-আর্জেন্টিনা দল নিয়ে নাটক তৈরির পক্ষে নন এ তারকা। 

টয়ার মতে, বিশ্বকাপে বাকি দলগুলো কী ডিম ভাজি খাওয়ার জন্য আসছে! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন টয়া।

যেখানে তিনি লিখেছেন, যে হারে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে নাটক হচ্ছে, তাতে তো মনে হচ্ছে বিশ্বকাপে বাকি টিম খালি ডিম ভাজি খাইতে আসছে। অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে অধিকাংশ মানুষই বিষয়টি হাস্যরসভাবে নিয়েছে।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচটির মাধ্যমে পর্দা উঠবে এ আসরের। ফুটবলের এই বিশাল আয়োজন ঘিরে বিশ্বজুড়েই চলছে উন্মাদনা। প্রিয় দলকে নিয়ে নানা জল্পনা-কল্পনাও শুরু করেছেন সমর্থকরা। বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে অংশ না নিলেও আসরটি ঘিরে এ দেশের সমর্থকরাও মেতে থাকেন। অন্যবারের মতো এবারও থাকছে ৩২টি দল। এসব দলের মধ্যে প্রতিবছরই আর্জেন্টিনা ও ব্রাজিল ঘিরে উত্তেজনা থাকে বাংলাদেশে।

Link copied!