ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মা হলেন বিপাশা বসু

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১২, ২০২২, ০৪:৫৬ পিএম

মা হলেন বিপাশা বসু

মা হলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের ছয় বছরের মাথায় তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

এর আগে, গত আগস্টে প্রথম মা হওয়ার খবর প্রকাশ করেন বিপাশা। তিনি লেখেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রঙ যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু‍‍`জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’

এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন, ‘প্রেগন্যান্সির প্রথম কয়েক মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীর খারাপ লাগত। আমি বিছানায় থাকতাম, না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ অভিজ্ঞতা কমতে থাকল।’

এবি

Link copied!