ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিসেম্বরে ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ৪

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২২, ০৯:৫৫ এএম

ডিসেম্বরে ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ৪

ইন্টারনেট দুনিয়ায় তরুণদের মাঝে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউব নাটক ‘বদমাইশ পোলাপাইন’। বর্তমান সময়ে তরুণ নির্মাতাদের মাঝে অনেকেই এ প্রজন্মকে কেন্দ্র করে নাটকও বানাচ্ছেন প্রচুর— যা নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হচ্ছে।

এমনই এক জনপ্রিয় সিরিজ ‘বদমাইশ পোলাপাইন’। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ৪২ পর্বের ওয়েব সিরিজটি প্রায় দুবছরে দর্শকের মাঝে অভাবনীয় সাড়া ফেলেছে। যদিও কথা ছিল সিজন থ্রি-র পর আর কোনো সিজন আসবে না। কিন্তু দর্শকের আগ্রহে আরও একবার ফিরছে ‘বদমাইশ পোলাপাইন’। প্রকাশ পেয়েছে এর ট্রেলারও।

আগামী ১ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এর প্রথম সিজনের প্রথম পর্ব। ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেডে। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, গল্পের নানা মোড়ে টুইস্টের ব্যবহার হয়েছে। প্রতিবারের মতোই আনন্দ আর আবেগের মিশেলে গড়া হয়েছে সিরিজটি।

স্কুল জীবনের অসাধারণ গল্প নিয়ে নির্মিত হওয়া ‘বদমাইশ পোলাপাইন’র এই সিজনে নতুন কী থাকছে— তার অপেক্ষায় থাকুন।

‘বদমাইশ পোলাপাইন’ এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, প্রত্যয় হিরণ, মাখনুন সুলতানা মাহিমাসহ অনেকে। তবে সিজন-৪ এ যুক্ত হয়েছে নতুন কিছু মুখ। তবে কিছু পুরোনো মুখের দেখা মেলেনি ট্রেলারে।
 

Link copied!