ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্মাতার বিরুদ্ধে জিডি করলেন নায়িকা রাজ রীপা

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৫৯ পিএম

নির্মাতার বিরুদ্ধে জিডি করলেন নায়িকা রাজ রীপা

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি। এরইমধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। তবে শুটিং শুরুর আগেই নির্মাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন নায়িকা।

প্রতারণা ও হুমকির অভিযোগে রাজধানীর রমনা থানায় নির্মাতা নাসিম সাহনিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজ রীপা। জিডি নং-১৭৪৬।

জিডিতে উল্লেখ করেন, সিনেমায় সাইনিংয়ে ৩০ ভাগ টাকা দেওয়ার কথা থাকলেও নির্মাতা টাকা দেননি। এরপর টাকা চাইতে গেলে নায়িকাকে হুমকি দেন তিনি।

এর আগে, ফেসবুক পোস্টে পুরো ঘটনা তুলে ধরেন রাজ রীপা। তিনি লিখেছেন, আমি যে নতুন সিনেমায় সাইনিং করেছি, সেটি আর করবো না। এটা আমার সিদ্ধান্ত। আমি দুইদিন আগেই বাটপার পরিচালক নাসিম সাহনিককে বলেছি, সিনেমাটি আমি করবো না। তিনি (নির্মাতা) আমাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে চুপ রাখলো।

রাজ রীপার ভাষ্য, আমি তাদের সিনেমায় সাইনিং করেছি। কিন্তু আমি জানতাম না ওই দিনই (২৫ নভেম্বর) সাইনিং করাবে। আমাকে নানাভাবে পটিয়ে তাড়াতাড়ি সাইনিং করিয়েছে এবং সে সময়ই ৩০% সাইনিং মানি দেওয়ার কথা। তারা আমাকে দিয়ে ফেসবুকে তাড়াতাড়ি ছবি পোস্ট করালো, নিউজ-ভিউজ সবই করালো। সিনেমার সাইনিং হলো, কিন্তু আমার সাইনিং মানি আর পকেটে আসলো না। তারা বিকাশ নম্বর নিয়ে আমাকে সাইনিং মানি দেওয়ার কথা বলে আজ পাঁচদিন হলো কোনো খবর নাই। আমি তাদের তিনদিন সময় দিয়েছি, আর না। যারা আমার ৩০% পেমেন্ট দেওয়ার যোগ্যতা রাখে না, তারা কিসের সিনেমা বানাবে, এটাই আমার মাথায় কাজ করলো না। আমি আর এই সিনেমা করবো না, এটাই ফাইনাল কথা।

এবি

Link copied!