ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন সিনেমায় তাহমিনা অথৈ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২২, ০১:১২ এএম

নতুন সিনেমায় তাহমিনা অথৈ

প্রয়াত বরেণ্য বিজ্ঞান, নাটক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু হয়েছিল তাহমিনা অথৈর। সিনেমাটি মুক্তির পর অথৈ তার অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হয়েছিলেন।

প্রথম সিনেমাতেই এতো গুনী একজন পরিচালকের নির্দেশনায় সিনেমায় কাজ করার সুযোগ পাওয়াটাও ছিল যেন তার জন্য বড় সৌভাগ্যের। যে কারণে সাইদুল আনাম টুটুল ঠিক যেমন চেয়েছিলেন, তেমনই অভিনয় করার চেষ্টা করেছিলেন অথৈ। যে কারণেই মূলত দর্শকের কাছে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

এদিকে এরই মধ্যে অথৈ অভিনীত দ্বিতীয় সিনেমা মানিক মানবিক পরিচালিত ‘আজব ছেলে’ও এরইমধ্যে বেশ প্রশংসা নিয়েই সেন্সর ছাড়পত্র লাভ করেছে। এই সিনেমাতে অথৈ অভিনয় করেছেন মলি চরিত্রে। তার সাথে আরও আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম ও রিদওয়ান (নাম ভূমিকায় রিদওয়ানই অভিনয় করেছে)। সিনেমাটি মূলত মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘আজব ছেলে’ অবলম্বনে চিত্রনাট্য করেছেন মানিক মানবিক।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে অথৈ বলেন,‘ শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল স্যারকে। তিনি আমাকে প্রথম সিনেমাতে অভিনয় করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার দেখানো পথেই হাঁটার চেষ্টা করছি, অভিনয় শেখার চেষ্টা করছি।

কাজ করতে গেলেই যে শুধু তাকে মনে পড়ে এমনটি নয়, বলা যায় প্রতিনিয়তই তাকে মনে পড়ে। তার কালবেলাতে অভিনয়ের জন্য আমি কিছুটা হলেও প্রশংসিত হয়েছি। স্যার বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।

আজব ছেলে মূলত একটি শিশুতোষ চলচ্চিত্র। আমি এতে মলি চরিত্রে অভিনয় করেছি। যে বেশ বিচক্ষণ এবং বুদ্ধিমতি একটি মেয়ে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তার কাছ থেকেও অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছি, জেনেছি।

পরিচালকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা রইল। সিনেমাটি মুক্তি পেলে আশা করছি ভালো লাগবে দর্শকের।’ ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। তাহমিনা অথৈ ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭-তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনার জাফরাবাদে।

তিনি প্রথম ‘গোলাপজান ছাত্রী’ নিবাস নাটকে অভিনয় করেন। এদিকে অথৈ জানান, এর আগে সিনেমাটির নাম ছিল ‘ছেলেটি অদ্ভূত’। নাম পরিবর্তিত হয়ে ‘আজব ছেলেটি’ রাখা হয়েছে।

Link copied!