ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রস্তুতি নিয়ে আবারও শুরু পিয়া বিপাশার

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০৭:১৯ পিএম

প্রস্তুতি নিয়ে আবারও শুরু পিয়া বিপাশার

আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই তার। জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েস্টগেট লাস ভেগাস হলে আবারও বিবাহিত সুন্দরীদের মেলা বসেছে। ‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’ প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত সুন্দরী অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এর মাধ্যমে দীর্ঘদিন পরে তিনি শোবিজে নাম লেখালেন।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব নামের একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিলেন প্রতিযোগিতাটিতে।

শনিবার (১০ ডিসেম্বর) এর আয়োজন শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের আগে প্রস্তুতি হিসেবে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ চলছে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর।

এ প্রসঙ্গে পিয়া গণমাধ্যমে বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় যেন পার করছি। ভালোই লাগছে।’

এ ছাড়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরী নারীরা। গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড।

প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর তাকে বহু নাটকে দেখা গেছে। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে অভিনয় থেকে একেবারেই বিদায় নিয়েছেন কি না, এ বিষয়ে অবশ্য কিছু জানাননি পিয়া।


ইএফ

Link copied!