ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘মোটা অংকের টাকার প্রস্তাব পেয়েছি, রাজি হয়নি’

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২২, ০৩:৫৩ পিএম

‘মোটা অংকের টাকার প্রস্তাব পেয়েছি, রাজি হয়নি’

বলিউডে তারকাদের প্রাইভেট পার্টিতে নাচার চল নতুন কিছু নয়। এই ধরনের অনুষ্ঠানে কোমর দোলালেই মোটা টাকা পারিশ্রমিক, যার হাতছানি এড়াতে পারেন না শাহরুখ খান, রণবীর সিংহ, সালমান খানের মতো তারকাও। এখানেই গোটা বলিউডের থেকে স্বতন্ত্র কঙ্গনা রানাউত

লোকের বিয়েতে নাচবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেত্রী। যদিও কঙ্গনার ঝুলিতে ‘লন্ডন ঠুমকডা’, ‘সাডি গাল্লি’-র মতো হিট গানের সঙ্গে নাচের পারফরম্যান্স রয়েছে।

প্রস্তাব পাননি, এমনটাও নয়। মোটা অংকের টাকা পারিশ্রমিকের বিনিময়ে বিয়েবাড়িতে নাচার প্রস্তাব পান অভিনেত্রী। 

তবে প্রস্তাবে রাজি হননি। প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন সকলকে। নিজের সঙ্গে মিল পেলেন প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের।

ভিডিওতে আশা বলেন, দিদি বহুবার বিয়েতে গাওয়ার আমন্ত্রণ পেয়েছে, কিন্তু যায়নি। একবার তো বিরাট অঙ্কের প্রস্তাব এল দিদির কাছে। শুধু তা-ই নয়, বলল, দুটো ঘণ্টার জন্য আপনার দর্শন দিন। বাদবাকি কিছু আপনাকে ভাবতে হবে না। সে বারও প্রস্তাব ফিরিয়ে দেয় দিদি।

নিজের এত লম্বা কর্মজীবনে প্লে ব্ল্যাক ও লাইভ অনুষ্ঠান ছাড়া কোনও ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানে গাননি লতা মঙ্গেশকর। নিজের এই সিদ্ধান্তে তিনি ছিলেন অবিচল।

আশা ভোঁসলের এই ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, আমিও একাধিক বার বিয়ের অনুষ্ঠানে নাচার প্রস্তাব পেয়েছি। কিন্তু করিনি। বিরাট অঙ্কের টাকার প্রস্তাব ফিরেছি। লতাজি, আপনি সত্যি অনুপ্রেরণা। এই ভিডিওটা দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এআই

Link copied!