ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ: মম

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৯, ২০২২, ০৩:৪৭ পিএম

আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ: মম

চার বছর গোপন রাখার পর অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। এবার তাদের বিচ্ছেদেরও খবর এসেছে দুই বছর পর।

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব।

বুধবার (২৯ ডিসেম্বর) মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটি বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্তটা আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।

মম বলেন, তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। কারণ তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করছি।

তিনি বলেন, আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি।

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

এবি
 

Link copied!