ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি আর নেই

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:৩৯ পিএম

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি আর নেই

পপসম্রাটখ্যাত মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি মারা গেছেন। তিনি ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তার মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন।

মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মা প্রিসিলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি একটি মর্মান্তিক খবর সবাইকে জানাচ্ছি। আমার মেয়ে লিসা সবাইকে ছেড়ে চলে গেছেন।

লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তার বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর।

লিসা ২০০৩ সালে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’।

ব্যক্তিজীবনে লিসা চারটি বিয়ে করেছিলেন। ১৯৮৮ সালে সংগীতশিল্পী ড্যানি কেওফকে বিয়ে করেন তিনি। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পপসম্রাট খ্যাত মাইকেল জ্যাকসনকে ১৯৯৪ সালে বিয়ে করেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০২ সালে লিসা অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সংগীতশিল্পী মাইকেল লকউডকে ২০০৬ সালে বিয়ে করেন লিসা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। সূত্র: খবর রয়টার্স

এবি

Link copied!