ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক সঙ্গে কনার তিন গান

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৪, ২০২৩, ০৮:১১ পিএম

এক সঙ্গে কনার তিন গান

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার নতুন তিন গান আসছে। কনার সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন রিজভী ওয়াহিদ। রিজভী ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই দ্বৈত। সেই ধারাবাহিকতায় এবার তিনি একসঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা কনার সঙ্গে।

এ গানগুলোর লিখেছেন শাহান কবন্ধ। একটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আরেকটির সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। অন্যটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সম্প্রতি এই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সবগুলোই প্রেম ভালোবাসার কথামালায় সাজানো।

গান প্রসঙ্গে কনা বলেন, ‘রিজভী ওয়াহিদ ভাই সংগীতপাগল একজন মানুষ। নানান ব্যস্ততার মাঝেও তার গান করার বিষয়টি আমার ভালো লাগে। তার সঙ্গে খুব সুন্দর, শ্রুতিমধুর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। কথাগুলো তৈরি করেছেন গুণী মানুষেরা। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

গানগুলো নিয়ে রিজভী ওয়াহিদ বললেন, ‘অনেক দিন ধরেই কনার সঙ্গে এই গান তিনটি নিয়ে কাজ চলছিল। সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। তিনটি গানই ভালোবাসার কথায়, ভালোলাগার কথায় সাজানো। কথা-সুর-সংগীতায়োজনেও ভালোবাসার আবহ পাবেন শ্রোতারা।’

রিজভী ওয়াহিদ আরও জানান, তিনটি গানেরই মনোরম ভিডিও করা হবে। এরপর মুক্তি পাবে। 

Link copied!