ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কঙ্গনাকে নজরদারিতে রাখার অভিযোগ!

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:৩২ পিএম

কঙ্গনাকে নজরদারিতে রাখার অভিযোগ!

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত, অনেক সময়ই নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি বলিউডের কেউ তাকে নজরদারিতে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) এই বিষয়ে একটি জুটিকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছেন তিনি। ওই পোস্টে কঙ্গনা লিখেছেন, খুব সম্ভবত কেউ আমাকে নজরদারিতে রেখেছেন। এমনকি একজন 'প্রেমজীবী' ও তার স্ত্রী অভিনেত্রীর হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস করে দিচ্ছেন বলে দাবী করেন তিনি।

অভিনেত্রী আরও লেখেন, আমি যেখানেই যাচ্ছি সেখানেই কেউ না কেউ আমাকে ফলো করছে ও আমার ওপরে নজরদারি চালাচ্ছেন। শুধু বাইরে নয়, আমার বাড়ির পার্কিং এরিয়ায়, আমার বাড়ির ছাদে, সহ সব জায়গায় যেন আমার উপর ক্যামেরা ফোকাস করে রেখে দিয়েছে। শুধু তাই নয় আজকাল তো আমার ছবি তোলার জন্য কেউ পাপারাজ্জিদের টাকাও দিচ্ছে, কিন্তু কেন?

সেই ‘প্রেমজীবী’ পুরুষের তার স্ত্রীকে তো আমার মতো পোশাক পরায়। আমার ভাইয়ের বিয়ের দিন যেমন শাড়ি পরেছিলাম আমি, ঠিক তেমন একটি শাড়ি নিজের বিয়েতে স্ত্রীকেও পরিয়েছিলেন তিনি। এমনকি আমার স্টাইল ফলো করে আমি যেখান থেকে ইন্টিরিয়র করাই সেই ডেকরেটরকে দিয়েই সব কাজ করায়। ওদের জন্য আমার সঙ্গে আগে যারা কাজ করতো, এখন তারা আর কেউ কাজ করে না।

তবে তাদের নাম না প্রকাশ করলেও তাদের জীবনের অনেক তথ্যই পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। আর এতে নেটিজেনদের অনেকেই মনে করছে যে, পোস্টটি রণবীর ও আলিয়াকে নিয়েই করেছেন কঙ্গনা। সূত্র: হিন্দুস্তান টাইমস

এবি

Link copied!