ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্রেকআপ নিয়ে যা বললেন মিশমি দাস

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১২:০১ পিএম

ব্রেকআপ নিয়ে যা বললেন মিশমি দাস

বিশাল ভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় অভিনেত্রী মিশমি দাস। এ সম্পর্ক নিয়ে কখনো গোপন করেননি। কাজ থেকে বিরতি নিয়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে গোয়ায় গিয়েছিলেন এই নায়িকা। মূলত সেখানেই সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ যা বিচ্ছেদে রূপ নেয়। তবে কী কারণে এ সম্পর্ক ভেঙে গেছে তা জানাতে চাননি মিশমি। তার ভাষায়- অর্থ আর ভালোবাসার পেছনে ছুটে লাভ নেই।

বেসরকারি একটি টেলিভিশনে আলাপকালে এ তথ্য নিজেই স্বীকার করেছেন মিশমি।

কিছুটা ব্যাখ্যা করে মিশমি বলেন, এক সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি এখন সিঙ্গেল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়াকআউট করে না, তেমনি এটাও করেনি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। জাস্ট, এইটুকুই বলব।

এই অভিনেত্রী বলেন, আমার ভালো থাকাটা আমার ওপর নির্ভরশীল। আমি নিজেকে এখন গুছিয়ে নিতে পারি। সবটাই জীবনের অঙ্গ। কঠিন চ্যালেঞ্জকে ফেস করতে হবে, একাকিত্বকে আমার আর ভয় লাগে না।

মিশমি বলেন, সেলফ-লাভের প্রথম পদক্ষেপ নিজেকে ভালো রাখার চেষ্টা। এখনই নতুন প্রেমে জড়াতে চাই না। তবে পারমান্যান্ট বুকিং না হলে ব্যক্তিগত সম্পর্ক একটু আড়ালেই রাখতে চাই।

এবি

Link copied!