ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৭:২৯ পিএম
ঢাকাই চলচ্চিত্রের নায়ক সানজু জন। ‘টিকাটুলির মোড়’ আইটেম গানে নিজের নাচের পারদর্শিতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয় এ নায়ক। সামনে মুক্তি অপেক্ষায় রয়েছে সৈকত নাসিরের ‘বর্ডার’ নাম বদলে যাওয়া ‘সুলতানপুর’ সিনেমাটি।
সানজু জন সিনেমার বাইরেও মানুষ হিসেবে খুব প্রশংসনীয় । তার ভাষ্যে, নিত্যপন্যের দাম বাড়লেও; মধ্যবিত্তদের বেতন বাড়েনি। সামনে করুন দশা হতে পারে বলেও মন খারাপ এই নায়কের।
তবে এবার মধ্যবিত্তদের নিয়ে একটি পোস্ট দিয়েও প্রশংসা কুড়াচ্ছেন সানজু জন। তাকে একটি সংগৃহিত পোস্ট দিতে দেখা গেলেও তাতে ইমরা নাজির নামে একজন লিখতে দেখা গেছে, ‘দাম কমালে কি দেশের বাহিরে বাড়ি গাড়ি হোটেল সহ বড় বড় প্রতিষ্ঠানের মালিক কি করে হবে ভাই.... বর্তমান পরিস্থিতিতে নিম্ন ও মধ্য বিত্তদের বেঁচে থাকার কোন প্রয়োজন তারা মরলে বা বাঁচলে তাতে কার কি যাই আসে বলেন??’
তিনি আরও লিখেন, ‘বড় বড় এমপি মন্ত্রী, উচ্চ পদস্থদের কর্মকর্তাদের যে পরিমাণে বিপুল অর্থ মজুদ আছে তা যদি সুষ্ঠু ভাবে হিসাব নিকাশ করা হয় তাহলে অবৈধ অর্থ দ্বারা দেশের মানুষের এ চরম লাগামহীন মূল্য বৃদ্ধি হাতের নাগালে চলে আসবে কিন্তু কে এসব পদক্ষেপ নিবে সবাই নিজেদের ঝুলি ভরানো নিয়ে ব্যস্ত ভাই আপসোস হয় বুক ফেটে যাই কিন্তু মধ্যবিত্ত পরিবার কিছু বলতে পারে না....’
সেখানে নিজের সহমত পোষণ করে জন লিখেন, ‘একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা? ১। চাউল ১ বস্তা = ৩৫০০/-, ২। তৈল ৫ লিটার = ১০০০/-, ৩। বাসা ভাড়া = ১৫০০০/-, ৪। তরকারী = ৩৫০০/-, ৫। মাছ = ৫০০০/-, ৬।গ্যাস সিলিন্ডার = ১৮০০/-, ৭।প্রসাধনী = ১০০০/-, ৮।মুদি বাজার = ৫০০০/-, ৮। বিদ্যুৎ বিল = ২০০০/-, ৯।মোবাইল খরচ = ১০০০/-। যেখানে সর্বমোট দাঁড়ায় ৩৮,৮০০/- সাথে বাচ্চাদের পড়াশুনা,, চিকিৎসা খরচ,, যাতায়াত একটা খরচ আরও কিছু নাই বা বললাম।। যাদের বেতন ১৫০০০, যাদের বেতন ২০০০০, যাদের বেতন ২৫০০০, যাদের বেতন ৩০০০০, যাদের বেতন ৩৫০০০ কি করবে তারা???’
হাত খরচ,, যাতায়াত খরচ বাদ দিলাম।দাবি আমাদের একটাই ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান’ দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!
এক মধ্যবিত্ত পরিবারের (নিজ) বাস্তব জীবনের সত্য কথা। # সংগৃহীত পোস্ট
এছাড়াও এই নায়ককে সিনেমার পাশাপাশি ঈদের নাটকে ব্যস্ততা হওয়ার ঘোষণা দিতেও দেখা যায়।
