ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুই বাংলায় প্রশংসিত ফারিণ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৬:৩৯ পিএম

দুই বাংলায় প্রশংসিত ফারিণ

টিভি নাটকের এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে দেশের গ-ি পেরিয়ে পা রেখেছেন কলকাতাতেও। অভিনয়ে নৈপুণ্যতার কারণে ইতোমধ্যে দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ছবি ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করেছেন নির্মাতা অতনু ঘোষ। আর এই ছবির প্রচারণায় এ মাসের শুরুতে কলকাতায় পাড়ি জমান ফারিণ।
ওটিটিতে অভিনেত্রীর কাজ দেখে মুগ্ধ হয়েছেন কলকাতার অনেক নির্মাতাই। এমনকি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছেন তাকে। সেখানে প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে নিজের ছবিও দেখেছেন ফারিণ।

তিনি বলেন, যারা এই ছবিটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজ দেখে খুশি। বলা যায়, প্রত্যাশার চেয়ে অনেক বেশিই পেয়েছি আমি। এই ছবির মাধ্যমে অভিনেত্রীর জন্য ভালো অভিষেক হয়েছে। তাই আগামীতে নতুন কোনো ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশি ছবির প্রস্তাবও আসে। তবে আমি ভালো কাজ করতে চাই। কারণ, কাজের সংখ্যা বাড়াতে গিয়ে ¯্রােতের সঙ্গে তাল মিলাতে চাই না আমি। ভালো গল্প ও চরিত্রে ছবিতে কাজ করতে চাই। ধীরে ধীরে হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে এ বছর আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে মিটিংও হয়েছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।
 

Link copied!