ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূজা পেলেন ক্ষমা, এলেন বইমেলায়

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:০৭ এএম

পূজা পেলেন ক্ষমা, এলেন বইমেলায়

জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে— জানালেন অভিনেত্রী পূজা চেরী। এর আগে আমার সংবাদে প্রকাশিত নিউজে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার পূজার বিষয়টি নিয়ে ভেবে দেখার কথা দিয়েছিলেন। তবে তিনি কথা রেখেছেন। ক্ষমাও করে দিয়েছেন পূজাকে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় পূজা চেরীকে দেখা গেলো অমর একুশে বইমেলায়। স্টলে বসে তিনি পাঠকদের সঙ্গে কথা বলছেন, সেলফি তুলছেন। জানা গেল, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। গণমাধ্যমকে বললেন, ‘যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক।’

এবার সরাসরি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বইয়ের প্রচারে বইমেলায় গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটিতে ফেরার আনুষ্ঠানিকতা সারলেন পূজা। তবে যে স্টলে পূজা চেরী বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের কবিতার বই প্রকাশিত হয়েছে। স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচার করলেন। এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বললেন। বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি বিষয়ে এক প্রশ্নের জবাবে পূজা চেরী বললেন, ‘আমি ঠিক বিষয়টি বুঝে উঠতে পারিনি, তাই এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

এবারের বইমেলায় আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। এর আগে বইয়ের প্রচারে দুই নায়িকাকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি। এবার পূজা চেরীকে একই স্টলে বইয়ের প্রচারে দেখা গেলেও আব্দুল আজিজকে দেখা যায়নি। কদিন আগেই নিজের ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছিলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

অভিনেত্রী পূজার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল জাজ। অর্থাৎ ঢাকাই চলচ্চিত্রে জাজের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হন তৎকালীন শিশুশিল্পী পূজা চেরী। মাত্র ১৪ বছর বয়সেই সিনেমার নায়িকা হওয়া সম্ভব হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কারণে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। এবার এক স্ট্যাটাসেই সেই সম্পর্কে জোড়া লাগালেন পূজা।

Link copied!