ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন চরিত্রে হাজির হলেন শুভশ্রী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:৪১ এএম

নতুন চরিত্রে হাজির হলেন শুভশ্রী

সাম্প্রতিক সময়ে একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’সব সিনেমাতেই নতুন নতুন চরিত্রে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে হাজির হচ্ছেন শুভশ্রী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে এমন লুকে  দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ির কাহিনি অবলম্বনে সিরিজটি বানিয়েছেন দেবালয় ভট্টাচার্য্য।

প্রসথেটিক মেকআপে একেবারে অচেনা শুভশ্রী, সিরিজটির ট্রেলারে বৃদ্ধার ভূমিকায় তার গলার স্বর শুনেও যেন মনে হলো কথা বলছেন এক বৃদ্ধা, শুভশ্রী নয়। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল তার জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ ছিল ৭৫ বছরের ভূমিকায় অভিনয় করা। এ কারণেই হ্যাঁ বলেছি। কোনো চরিত্রে যদি চ্যালেঞ্জ থাকে, রাতে ঘুমাতে না দেয়, আমাকে টেনে বাড়ি থেকে বের করবে, তবেই সে চরিত্র আমি করব। চরিত্রটি যদি আমি না করতাম, তাহলে বোকামি হতো। এত ভালো একটি চরিত্র, সব শিল্পী মুখিয়ে থাকবে এতে পারফর্ম করতে।’

যেভাবে ইন্দুবালা চরিত্রে নিজেকে প্রস্তুত করেছেন, সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন শুভশ্রী। তিনি বলেন, ‘প্রস্তুতিটা অনেক কঠিন ছিল। তার মানসিক অবস্থা কেমন হতে পারে ভেবে নিতে হয়েছে। বড় চ্যালেঞ্জ ছিল কণ্ঠস্বর। চলাফেরা, শরীরী ভাষা, তাকানো— সবকিছু করে নিতে পারব জানতাম। কিন্তু নার্ভাস ছিলাম কণ্ঠস্বর নিয়ে। সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে খুব খাটতে হয়েছে আমাকে। নানা রকম ভয়েস ট্রাই করার পর পরিচালকের যেটা পছন্দ হয়েছে, সেটাই ফাইনাল করেছি।’

বৃদ্ধ ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখা গেলেও অল্প বয়সি চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী। এতে শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

Link copied!