ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুরুতর আহত সামান্থা

বিনোদন ডেস্ক

মার্চ ১, ২০২৩, ০৩:১৪ পিএম

গুরুতর আহত সামান্থা

দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দিয়েছেন নায়িকা।

নেটদুনিয়ায় সামান্থার প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, তার দুই হাতের আঙুল, কব্জি কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ওয়েব সিরিজ ‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।


হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে সামান্থাকে। জানা গেছে, সরাসরি ওই দ়ৃশ্য অংশ নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। কেবলই রোগমুক্তি হয়েছে তার।

নিয়মিত শরীরচর্চাতেও মগ্ন। তার মধ্যেই পড়লেন নতুন বিপদে। নিজের অসুস্থতাকে পাশ কাটিয়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই অনুরাগী ও সেটে প্রশংসা কুড়িয়েছেন ‘শকুন্তলম’ অভিনেত্রী।

‘সিটাডেলে’ সামান্থা জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। গুঞ্জন উঠেছে, নায়িকা আহত হওয়ায় অস্থির হয়ে পড়েছেন তিনি। নিয়মিত সেবা যত্ন করে চলেছেন অভিনেত্রীর।

‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের নির্মাতা রাজ অ্যান্ড ডিকে। এরইমধ্যে নির্মাতাদ্বয়ের ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। তারা আগেই জানিয়েছিলেন, সামান্থাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। প্রত্যেকটি দৃশ্যই ঝুঁকির। সেই ঝুঁকি নিতেই আহত হলেন অভিনেত্রী।

Link copied!