ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাদ থেকে পড়ে গুরুতর আহত নকুল কুমার বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:৫৫ পিএম

ছাদ থেকে পড়ে গুরুতর আহত নকুল কুমার বিশ্বাস

জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস মাদারীপুরে গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। প্রায় ১০ মিনিট অচেতন থাকার পর অ্যাম্বুলেন্সযোগে তাকে ভর্তি করা হয় মাদারীপুরের হাসপাতালে।

পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার পপুলার হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা হলেও রোববার রাতে বিষয়টি জানাজানি হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার বলেন, গায়ক নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে, তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাবার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে আহত নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির শিমুল গাছের ডাল দোতলা ভবনের চারপাশে ছেয়ে গেছে। এতে প্রায়ই সাপ ঘরে ঢুকে। এই ডাল কাটতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হয়। অন্যের সাহায্য ছাড়া তিনি চলাচলও করতে পারেন না।  

ইএইচ

Link copied!