ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২, ২০২৫, ০৩:২৩ পিএম

‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

ক্যানসারের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করে মারা গেছেন হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে ‘টপ গান’ খ্যাত এ অভিনেতার।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা। এছাড়া নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’ এ অভিনেতা শেষ অভিনয় করেছিলেন। এতে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

এক সময় হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ সিনেমায় তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।
১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

বিআরইউ

Link copied!