ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাশমিকা কন্নড় সিনেমা নিয়ে গুঞ্জন খণ্ডন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৩৩ পিএম

রাশমিকা কন্নড় সিনেমা নিয়ে গুঞ্জন খণ্ডন

অভিনেত্রী রাশমিকা মান্দানা যিনি মূলত কন্নড় সিনেমা থেকে অভিনয় জীবন শুরু করেছিলেন, সম্প্রতি কন্নড় ইন্ডাস্ট্রিতে তাকে নিষিদ্ধ করা হয়েছে এমন গুঞ্জন উত্থাপন হয়েছে। তবে এই বিষয়ে নিজেই সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন রাশমিকা।

এক সাক্ষাৎকারে গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেনি।

বিষয়টি আরও স্পষ্ট করতে তিনি বলেন, ঋষভ শেঠির ‘কান্তারা: চ্যাপটার ১’ ছবির মুক্তির প্রথম দুই-তিন দিনে তিনি ছবিটি দেখেননি, পরে দেখেন এবং টিমকে মেসেজ করেন, যার উত্তরে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট টিম।

রাশমিকা আরও জানান, সাধারণ মানুষের মতামতের ওপর জীবন নির্ভর করতে পারে না। অনেক সময় সমালোচনার পেছনে থাকে ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্য।

আসন্ন প্রজেক্ট হিসেবে তাকে দেখা যাবে আদিত্য সারপোতদারের ‘থামা’ সিনেমায়, যেখানে বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ব্যক্তিগত জীবনের খবরও আলোচনায় রয়েছে-বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা বাগদান করেছেন, ফেব্রুয়ারিতে বিয়ের কথা রয়েছে। তবে এই বিষয়ে এখনও তারা প্রকাশ্যে কিছু বলেননি।

জেএইচআর

Link copied!