ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলে গেলেন নির্মাতা শেখ নজরুল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৫ পিএম

চলে গেলেন নির্মাতা শেখ নজরুল

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। তিনি 'চাঁদের আলো' সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ষাটের দশকে চলচ্চিত্রে আগমন ঘটে শেখ নজরুলের। তিনি খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তিদের সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো 'চাবুক' (১৯৭৪)।

প্রসঙ্গত, পরিচালক হিসেবে পরিচিতি পেলেও ষাটের দশকে তিনি 'সাত ভাই চম্পা' ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া জহির রায়হানের কালজয়ী কিন্তু অসমাপ্ত ছবি 'লেট দেয়ার বি লাইট'-এ তিনি সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেন।

জেএইচআর

Link copied!