ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা, রানার আপ আমিনা ও নাযাহ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১২:২৫ পিএম

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা, রানার আপ আমিনা ও নাযাহ

দীর্ঘ সাত বছর পর ফিরে আসা দেশের জনপ্রিয় সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর এবারের আসরে সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন বিদুষী বর্ণিতা।

শুক্রবার রাতে জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে রাজশাহীর এই তরুণীর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়।

তারকাখচিত এই আয়োজনে বর্ণিতার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে বর্ণিতা পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ি এবং সোয়ারোভস্কি ক্রিস্টাল খচিত বিশেষ ট্রফি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বের লড়াইয়ে সেরা পাঁচে আরও ছিলেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা এবং ঢাকার তিস্তা পাল।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এবারের আসরে অংশ নিতে লক্ষাধিক তরুণী আবেদন করেছিলেন। দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সেরা পাঁচ প্রতিযোগী গ্র্যান্ড ফিনালের মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরেন। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিজয়ীদের হাত ধরে দেশের শোবিজ অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে।

জেএইচআর

Link copied!