ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সহঅভিনেত্রীকে তিশার চড়, প্রকাশ্যে সেই নাটক ‘পুতুলের বিয়ে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৯:১৫ পিএম

সহঅভিনেত্রীকে তিশার চড়, প্রকাশ্যে সেই নাটক ‘পুতুলের বিয়ে’

শুটিং সেটে সহশিল্পীকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে আলোচনায় আসা নাটক ‘পুতুলের বিয়ে’ অবশেষে প্রকাশ পেয়েছে। 

সোমবার সন্ধ্যায় ইউটিউব চ্যানেল 'ধূপছায়া এন্টারটেইনমেন্ট'-এ নাটকটি অবমুক্ত করা হয়। মুক্তির পরপরই নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নাটকটির চিত্রায়ণের সময় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠলে শোবিজ অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়ে। সেই সময় তিশাকে লাইভে এসে কাঁদতেও দেখা যায়। তবে অভিনেত্রী এবং নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু দাবি করেছিলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। নাটকের গল্পে তিশা একজন মানসিকভাবে অসুস্থ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন এবং দৃশ্যটিকে বাস্তবসম্মত করে তুলতেই গল্পের প্রয়োজনে এমনটি করা হয়েছিল।

যদিও সেই সময় এই ব্যাখ্যা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তবে সেই বিতর্কের কারণেই নাটকটি নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে পৌঁছায়। ইউটিউবে প্রকাশের পর দ্রুত বাড়ছে এর ভিউ সংখ্যা।

আহমেদ তাওকীরের রচনায় ‘পুতুলের বিয়ে’ নাটকে তানজিন তিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। মানসিকভাবে চ্যালেঞ্জড এক মেয়ের জীবনসংগ্রাম ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়েই গড়ে উঠেছে নাটকটির কাহিনী। কৌতূহলী দর্শকরা এখন নাটকটি দেখে তিশার অভিনয় ও সেই আলোচিত দৃশ্যটি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।

জেএইচআর

Link copied!