ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাবনায় বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-ইমরান-ঐশী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:০৯ পিএম

পাবনায় বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-ইমরান-ঐশী

নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর উদযাপন। উৎসবের এই জোয়ারে উত্তাল উত্তরের জেলা পাবনাও। ভোরের আলো ফুটতেই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ পরিণত হয়েছে লাখো মানুষের মিলনমেলায়। এই উন্মাদনাকে আরও রঙিন করতে আজ মঞ্চে সুরের জাদু ছড়াবেন দেশবরেণ্য শিল্পীরা।

পাবনার এই বৈশাখী আয়োজনের প্রধান আকর্ষণ নগর বাউল জেমস। বাংলা রক সংগীতের এই কিংবদন্তির পাশাপাশি মঞ্চ মাতাবেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও ঐশী। এ ছাড়া ‘ম্যাজিক বাউলিয়াণা ২০২৫’-এর সেরা তিন শিল্পী শেকড় সন্ধানী লোকজ গান নিয়ে হাজির হবেন দর্শকদের সামনে।

গানের পাশাপাশি দর্শকদের বিনোদিত করতে মঞ্চে নৃত্যের তালে ঝড় তুলবেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন আলিফ এবং নেপথ্য প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।

মাঠের উপচে পড়া ভিড় সামলাতে এবং সারা দেশের দর্শকদের এই উৎসবের অংশীদার করতে বর্ণিল এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই পাবনার এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।

পাবনার স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর পর এমন বড় মাপের সাংস্কৃতিক আয়োজন জেলাটিতে নববর্ষের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জেএইচআর

Link copied!