ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩২ পিএম

অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক রাজধানীর নিজ বাসভবনে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

মির্জা ফারুক পেশাগত জীবনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।
পরিবার জানিয়েছে, তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। 

বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাবার মৃত্যুর সংবাদে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, বন্যা মির্জা দেশের টেলিভিশন নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী। 

‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান। পরে চলচ্চিত্রেও তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন।

এএন

Link copied!