ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাবের গুঞ্জনে কঙ্গনার ক্ষোভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২৬, ১০:০৯ এএম

রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাবের গুঞ্জনে কঙ্গনার ক্ষোভ

ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি ভাইরাল গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এমনকি শর্ত হিসেবে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

তবে এ দাবিকে সরাসরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা নিজেই। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ গুজবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

কঙ্গনা বলেন, এ ধরনের ভুয়া তথ্য শুধু বিভ্রান্তিকর নয়, বরং নারীদের প্রতি অসম্মানজনক। যারা এমন খবর ছড়াচ্ছে, তাদের সমালোচনা করে তিনি জানান, রাজনীতির মাঠেও নারীদের সম্মান রক্ষার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।

গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টিকে মজা হিসেবে নিলেও, অনেকেই যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার বক্তব্যকে কখনো ‘ম্যাজিক শো’ আবার কখনো ‘স্ট্যান্ড-আপ কমেডি’র সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন তিনি।

এএন

Link copied!