ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘রকস্টার’ লুকে পর্দায় ঝড় তুলছেন শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৭, ২০২৬, ০৩:০০ পিএম

‘রকস্টার’ লুকে পর্দায় ঝড় তুলছেন শাকিব খান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব নিজেই এক নতুন ঝড়ের পূর্বাভাস দিয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘একটি ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে একদমই নতুন ও বিধ্বংসী লুকে দেখা গেছে। কনসার্ট মাতানো রকস্টার থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই শাকিবের শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। টিজার দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে একজন রকস্টারের জীবন সংগ্রাম ও উন্মাদনার গল্প ফুটে উঠবে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। পরিচালনা করেছেন আজমান রুশো। নুসরাত মাটির চিত্রনাট্যে সিনেমাটির সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। শাকিব খানের পোশাক ও মেকআপে কাজ করেছেন সাফিঁয়া সাথী ও অমিত আম্বেকার। ক্যামেরায় আব্দুল মামুন এবং সম্পাদনায় ছিলেন আনিস মাসুদ।

সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব ভক্তদের জন্য এটি ঈদের বিশেষ উপহার হতে যাচ্ছে। টিজারের শেষে জানানো হয়েছে, এটি কেবল শুরুর চমক ছিল; দ্বিতীয় টিজারে আরও বড় কোনো ঘোষণা আসতে পারে। শাকিবের নতুন এই স্টাইল ও লুক ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জেএইচআর

Link copied!