ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাকিবের ‘রকস্টার’ নিয়ে ধৈর্য ধরতে বলল স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৯:০৭ পিএম

শাকিবের ‘রকস্টার’ নিয়ে ধৈর্য ধরতে বলল স্টার সিনেপ্লেক্স

আসন্ন ঈদুল আজহায় দেশের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা অন্যতম আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত ‘রকস্টার’। রাত পোহালেই মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল উচ্ছ্বাস ও অগ্রিম টিকিট কাটার আগ্রহ দেখা গেছে। তবে শেষ মুহূর্তে এসে দর্শকদের এক প্রকার দুঃসংবাদই দিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

কনটেন্ট ফাইল জটিলতার কারণে মাল্টিপ্লেক্সটিতে আটকে গেছে সিনেমাটির প্রদর্শনী। তবে শুধু শাকিবের ‘রকস্টার’-ই নয়, একই জটিলতায় পড়েছে ঈদের আরেক সিনেমা ‘মাসুদ রানা’।

বুধবার স্টার সিনেপ্লেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি নোটিশের মাধ্যমে দর্শকদের এই তথ্য নিশ্চিত করেছে। 

নোটিশে বলা হয়েছে, ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে ছবি দুটির শোর সময়সূচি প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না।

সাময়িক এই জটিলতার জন্য দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বিবৃতিতে উল্লেখ করেছে, আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।

ঈদের ঠিক আগমুহূর্তে হল বুকিং ও টিকিট বিক্রির এমন ভরা মৌসুমে সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারাকে প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় গাফিলতি হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। আবার কেউ কেউ এই বিলম্বের জন্য স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও সন্দেহের তালিকায় রাখছেন। অথচ একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঈদুল আজহায় আজমান রুশো পরিচালিত সিনেমাটি তাদের সব শাখায় প্রদর্শিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই জটিলতা দ্রুত কেটে না উঠলে ঈদের উৎসবমুখর সময়ে সিনেমা দুটি বড় অঙ্কের দর্শক খরায় পড়তে পারে।

জেএইচআর

Link copied!