ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি আল মুজাহিদী আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৫:৩৫ পিএম

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত ও বরেণ্য কবি আল মুজাহিদী ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় প্রখ্যাত এই কবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতাসহ মারাত্মক হৃদরোগে ভুগছিলেন কবি আল মুজাহিদী। গত এক বছর আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি একেবারে বিছানায় পড়ে যান।

মেধাবী এই কবি কর্মজীবনে দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা অনেক, যার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, দিদেলাস ও ল্যাবিরিস্থ এবং কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি।

উপন্যাসসমূহের মধ্যে রয়েছে প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ ও খোকার যুদ্ধ এবং শিশুসাহিত্যের মধ্যে রয়েছে হালুম হুলুম, তালপাতার সেপাই ও শেকল কাটে খাঁচার পাখি।

কবি আল মুজাহিদী তার অনন্য জীবন ও কর্মের স্বীকৃতিস্বরূপ জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীম উদ্‌দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার ও রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।

এএন

Link copied!