জিয়া উদ্দিন
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:১৫ পিএম
ওগো মাটি আমার
ডানাওয়ালা মানুষগুলো
মাটির মাদকতা বোঝে না।
কলমের লাঙ্গল চষা জমিনে
আমি আজ শান্তি চারা বুনেছি,
আমার উঠোনে হবে এবার
মাটি মাখা শান্তির নবান্ন উৎসব।
মাটির জঠরেও
কান পেতে শোন
সম্মিলনের গান।
সবুজ প্রজাপতির ডানায় ভর করে
ফিরে আসে
আমাদের হারিয়ে যাওয়া প্রাণ।
আকাশের দেয়ালেও পেতেছি কান,
শুনি উজ্জীবনের গান।
থোকায় থোকায় আলোর খেলা,
উদবেলিত দিন।
বিদায় প্রহরে
আজ আমি শুধব
মাটির ঋণ।
জেএইচআর