ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিলো মেটা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৫১ পিএম

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট এবং ভেরিফায়েড পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা। 

শুক্রবার রাত থেকে তার অ্যাকাউন্ট ও পেজটি আর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক থেকে দেশের শীর্ষ দুটি জাতীয় দৈনিক 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' কার্যালয়ে হামলা চালানোর আহ্বান জানিয়ে একাধিক উসকানিমূলক পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই পোস্টগুলোর পর রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইলিয়াস হোসেনের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় ২০ লাখ এবং ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ২২ লাখ অনুসারী ছিল। শুক্রবার রাত থেকে তাঁর এই বিশাল অনুসারী থাকা প্ল্যাটফর্ম দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, সহিংসতা উসকে দেওয়া ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট প্রচারের কারণে মেটা তাদের 'কমিউনিটি স্ট্যান্ডার্ড' অনুযায়ী এই ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কড়া বক্তব্য দিয়ে আসছিলেন। তাঁর ফেসবুক প্ল্যাটফর্মটিই ছিল তাঁর মত প্রকাশের প্রধান মাধ্যম। হঠাৎ এই অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!