ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারও বাড়ল চিনির দাম

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৬, ২০২৩, ০২:৩৪ পিএম

আবারও বাড়ল চিনির দাম

দেশের বাজারে আবারও বেড়েছে চিনির দাম। প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিনির এই নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, ডলার বিনিময় হার বৃদ্ধি এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চিনির এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১১২ টাকা।

এবি

Link copied!