ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো ভারত

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২, ২০২৬, ০৬:২৯ পিএম

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো ভারত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দলের নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত কৌর, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা।

আগামী ১২ জুন পর্দা উঠছে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এবারের আসরে ‘এ’ গ্রুপে অবস্থান করছে ভারত, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

পুরো টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে তিনটি নকআউট পর্ব। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে-এজবাস্টন, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য রোজ বোল, হেডিংলি, ব্রিস্টল, লর্ডস এবং কেনিংটন ওভাল।

ভারতের বিশ্বকাপ দল

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরণি, যাস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

এম জি
 

Link copied!