দু:খ্য প্রকাশ :
অনিবার্য কারণবশত: গত ৯ এপ্রিল থেকে আমারসংবাদডটম আপডেট করা যাচ্ছে না। অনিচ্ছাকৃত অপারগতায় আমরা দু:খ্য প্রকাশ করছি। -সম্পাদক Details
সম্মাননা :
সম্মাননা :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা সম্মাননা ২০১২ পেয়েছেন দৈনিক জনতার চীফ রিপোর্টার নোয়াখালীর কৃর্তী সন্তান মশিউর রহমান রুবেল। গতকাল সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি মিলনায়তনে  Details
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত : অস্বাভাবিক জোয়ারে এক শিশুর মৃত্যু ॥ সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়েছে
জামাল হোসেন বিষাদ, নোয়াখালী, আমারসংবাদডটকম, ০৯ এপ্রিল-১২ : নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুম দ্বীপে অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় জোয়ারে আরাফাত নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তৌফিক মেস্ত্রীর ছেলে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুর রহমান জানান, ঝড়ো হাওয়ায় দ্বীপের তিন শতাধিক ঘরবাড়ি ও কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে। জোয়ারে ভেসে গেছে হাঁস-মুরগি, গরু-ছাগল, ভেড়া, মহিষসহ কমপক্ষে চার হাজার গবাদি পশু। ভেঙ্গে গেছে চার কিলোমিটার বেড়িবাধ।  Details
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকুরী সরকারিকরণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকুরী সরকারিকরণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ
মুহাম্মদ রহমত উল্যাহ, নোয়াখালী, আমারসংবাদডটকম, ০৯ এপ্রিল-১২ : বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীতে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আক্কাছের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। Details
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা
আবু নাছের মঞ্জু, আমারসংবাদডটকম, ০৮ এপ্রিল-১২ : নোয়াখালী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাধারণ সম্পাদকের পরিবারে তিন সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। সুধারাম থানা সুত্রে জানা গেছে, তিনটি মামলার মধ্যে প্রথমটি দায়ের করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের ভাই আবু তাহের। এ মামলায় সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তা ও কলিম উল্লাহসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়।  Details
জেলা শহরে ১৪৪ ধারা জারি : ছাত্রদলের সম্মেলন নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর
আমারসংবাদডটকম, ০৬ এপ্রিল-১২ : নোয়াখালীতে ছাত্রদলের তিনটি শাখার সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শহরে ছাত্রদলের বিবাদমান দুইটি পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসময় শহরের কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে ইটপাকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শহরের একাধিকস্থানে একই সঙ্গে বিবাদমান দুইটি পক্ষ ছাত্রদলের সম্মেলন আহ্বান করায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত বারটা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাত আটটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফেরদৌস হাসান খান এ আদেশ দেন। Details
জেলা ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে মামলা
আমারসংবাদডটকম, ০১ এপ্রিল : নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক সাবের আহম্মদ, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আবু নোমানসহ চার নেতার বিরুদ্ধে নোয়াখালী সদর সিনিয়র সহকারী জজ এস এস জিল্লুর রহমানের আদালতে রবিবার একটি মামলা হয়েছে। নোয়াখালী শহর ছাত্রদলের দু’জন যুগ্ম আহবায়ক, সদর উপজেলা ছাত্রদলের দু’জন যুগ্ম আহবায়ক ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের একজন যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৬ এপ্রিল নোয়াখালী শহরস্থ আল-ফারুক স্কুল মাঠে নোয়াখালী শহর, সদর উপজেলা, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন আহবান করা হয়েছিল। Details
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
আমারসংবাদডটকম, ৩১ মার্চ-১২ : নোয়াখালীতে মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়েছে। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প শনিবার দুপুরে সংস্থার মাইজদী বাজার অফিসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর মো. দিদার হোসেন।  Details
পদ্মকলি এ হামিদ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পদ্মকলি এ হামিদ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আমারসংবাদডটকম, ২৮ মার্চ-১২ : জেলা সদরের নোয়াখালী ইউনিয়নে পদ্মকলি এ হামিদ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্ট নোয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ কিরণ। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টেলিভিশন রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জামাল হোসেন বিষাদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মজনু। Details
সোনাইমুড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কর্মশালা
সোনাইমুড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কর্মশালা
আমারসংবাদডটকম, ২২ মার্চ-১২ : গান্ধী আশ্রম ট্রাস্ট’র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় সোনাইমুড়ী উপজেলার চাষীর হাটে গান্ধী আশ্রম ট্রাস্ট কার্যালয়ে বৃহস্পতিবার সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলার কৃষি অফিসার মো. মোজাম্মেল হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, এসএম জয়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  Details